Wednesday, June 3, 2026

বিজেপি নেতারা কেন আসেননি? বাগডোগরা বিমানবন্দরে মোদি-দিলীপদের তুলোধনা অভিষেকের

Date:

Share post:

বিজেপি নেতারা কেন আসেননি ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়ি। সোমবার, দুপুর বাগডোগরা বিমানবন্দরে নেমেই নরেন্দ্র মোদি থেকে সুকান্ত মজুমদার-দিলীপ ঘোষ- বিজেপি নেতৃত্বকে তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন জলপাইগুড়ি (Jalpaiguri) যাওয়ার উদ্দেশে বাগডোগরা পৌঁছন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আগামী ৪৮ ঘণ্টা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দুর্গতদের পাশে দাঁড়িতে হবে।

রবিবার চার মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশি কিছু এলাকা। দুর্যোগের রাতেই দুর্গত মানুষের পাশে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি (BJP)। এই পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “যদি স্রেফ সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতেই মুখ্যমন্ত্রী ঝড়-বিধ্বস্তদের মধ্যে গিয়েও থাকেন, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে সেই পথে হাঁটতে কে বাধা দিল?“ তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “ওঁর ভুটান যাওয়ার সময় রয়েছে, বিভিন্ন টেলিভিশন-বিতর্কে যোগদানের সময় রয়েছে। সেমিনারেও যেতে সময় পান উনি। এখানে এসে সরেজমিন মানুষের অবস্থাটা দেখতে পারতেন তো!“

জলপাইগুড়ি নিয়ে বিজেপি নেতাদের মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সুকান্ত মজুমদার কেন আসেননি। মুখ্যমন্ত্রী কলকাতা থেকে জলপাইগুড়ি রাতেই পৌঁছে গিয়েছেন আর বিজপি নেতৃত্ব যেতে পারেননি! বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিশানা করে অভিষেক বলেন, “দিলীপ ঘোষ মানুষের দুর্দশাকে উপহাস করছেন। এটাই উত্তরবঙ্গে বিজেপির রীতি।”  অভিষেকের কথায়, “বিজেপি নেতারা ২০১৯ সালে এই জেলাগুলি থেকে জিতেছিলেন, এখন কাউকে এই মাটিতে দেখা যায় না। সুকান্ত মজুমদার কোথায়? তিনি কেন এখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে আসতে পারেননি?”

তৃণমূল নেতা উদয়ন গুহর কনভয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের হামলার প্রসঙ্গে অভিষেক ববেন, তৃণমূল আক্রমণের জবাব পাল্টা আক্রমণে দিতে পারত। কিন্তু তা দিয়ে বুলেটের জবাব ব্যালটে দেওয়া হবে।



Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...