Wednesday, May 6, 2026

আল শিফা হাসপাতাল পুরোপুরি ধ্বংস করল ইজরায়েলি ফৌজ!

Date:

Share post:

দু সপ্তাহ ধরে হাসপাতালে হামাস (Hamas) বিরোধী অভিযান চালাচ্ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এবার গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল (Al Shifa Hospital) পুরোপুরি ধ্বংস করে ক্ষান্ত হল তারা? গাজার (Gaza ) স্বাস্থ্য মন্ত্রকের দাবি, পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে হাসপাতাল, ভেঙে পড়েছে সেখানকার স্বাস্থ্য পরিষেবা। অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই সাধারণ মানুষ এবং চিকিৎসক। মৃতদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি সেনা (Israel Army), এমন অভিযোগও উঠেছে।

ইজরায়েল বারবার দাবি করেছিল যে আল শিফা হাসপাতালকে ঘাঁটি করে আক্রমণ চালিয়ে যাচ্ছে হামাস জঙ্গিরা। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, হাসপাতাল থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্র এবং গুরুত্বপূর্ণ নথি। স্বাস্থ্যকেন্দ্রের অন্দরে অন্তত ২০০ জন জঙ্গি লুকিয়ে ছিলেন যাঁদের খতম করা গেছে। যদিও চিকিৎসক বা সাধারণ মানুষকে মারা হয়নি বলেই দাবি ইজরায়েলি সেনার। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আল শিফা হাসপাতালের ধ্বংসস্তূপের নীচে অনেকেই আটকে থাকতে পারেন। এখনও পর্যন্ত উদ্ধার কাজ সম্পূর্ণ না হওয়ায় মৃতের সংখ্যা কত তার সঠিক পরিসংখ্যান মেলেনি।

 

Related articles

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...