Tuesday, June 23, 2026

আগামিকাল আইএসএলের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কেরালা

Date:

Share post:

আগামিকাল আইএসএলের পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স । কেরালার বিরুদ্ধে ম্যাচ জিতে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া লাল-হলুদ। এই মূহুর্তে ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট একাদশ স্থানে ইস্টবেঙ্গল। ওপর দিকে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে কেরালা। প্রতিপক্ষ শক্তিশালি হলেও , এই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আশাবাদী লাল-হলুদের সহকারী কোচ বিনু জর্জ। এই ম্যাচে থাকতে পারবেন না হেড কোচ কার্লোস কুয়াদ্রাত। তাঁর জায়গায় দলে থাকবেন বিনু জর্জ।

এই ম্যাচ নিয়ে বিনু জর্জ বলেন, “ জানি কেরালা শক্তিশালী দল। গ্যালারি ভর্তি দর্শক থাকবে। কিন্তু তাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কারণ, কলকাতায় এত দর্শকের মাঝে খেলার অভিজ্ঞতা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের আছে। আশা করছি ফুটবলারেরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে।”

ফুটবলারদের চোট বার বার সমস্যায় ফেলেছে ইস্টবেঙ্গলকে। চোটের কারণে এই মরশুমে নন্দকুমারকে আর পাওয়া যাবে না। সউল ক্রেসপো আর লালচুংনুঙ্গারও চোট রয়েছে। তাদের মধ্যে কেউ খেলতে পারবেন কি না এখনও জানেন না জর্জ। তাই তো প্রথম একাদশ নিয়ে কিছু বলতে চাইলেন না লাল-হলুদের সহকারী। এই নিয়ে বিনু জর্জ বলেন, “ নন্দর চিকিৎসা শুরু হয়েছে। ক্রেসপো দলের সঙ্গে এসেছে। ম্যাচের আগে আমরা শেষ অনুশীলনের পরে প্রথম একাদশ ঠিক করব। আশা করছি ভাল ফুটবলারদের পাওয়া যাবে।”

আরও পড়ুন- কেরালায় কুস্তি বাম-কংগ্রেসের! রাহুলকে ধুয়ে দিলেন বিজয়ন


Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...