Sunday, March 15, 2026

হ্যাকারদের নিশানায় এবার আইফোন, আইপ্যাড! অ্যাপল ফোনেও কমছে না উদ্বেগ

Date:

Share post:

‘নিশ্চিন্ত আর থাকা গেল না! হ্যাকিং-এর হাত থেকে নিজের ফোন নিরাপদ রাখতে অনেকেই অ্যাপেলের ডিভাইসের উপর ভরসা করেন। তবে এখন সেসব অতীত। কারণ কেন্দ্রীয় সংস্থা ‘কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম’ (Computer Emergency Response Team) বলছে প্রতারকদের টার্গেটের তালিকায় প্রথম স্থানেই আইফোন, আইপ্যাড। তাই নিজের ডিভাইসের অপারেটিং সিস্টেম আপডেট (Operating System Update) না করলে অজান্তেই বড় সমস্যায় পড়তে পারেন আপনি।

অ্যাপেলেরই (Apple Device) বিভিন্ন ডিভাইসের উপর হ্যাকিং-এর বিষয় সতর্কতা জারি করল ‘সিইআরটিইম’। সেখানে বলা হয়েছে আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর থেকে পুরনো ডিভাইসে হ্যাকিং-এর সম্ভাবনা বেশি। আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আই প্যাড জেন ৫-এর যে ডিভাইসগুলিতে অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর আগের ভার্সন থাকলে, সেই ডিভাইসগুলির ক্ষেত্রেই ঝুঁকির সম্ভাবনা রয়েছে। ‘সিইআরটিইম’ সূত্রে খবর, অ্যাপেলের বেশ কয়েকটি ডিভাইসে ‘রিমোর্ট কোড এগজিকিউশন ভালনারেবিলিটি’ খুঁজে পাওয়া গিয়েছে। যার ফলে, খুব সহজেই ভুয়ো লিঙ্ক পাঠিয়ে আইফোন বা ম্যাকবুকের মত ডিভাইসগুলি হ্যাক করতে পারে হ্যাকাররা। প্রযুক্তিবিদরা বলছেন, আতঙ্কিত না হয়ে অ্যাপেলের গ্রাহকদের সবার আগে সতর্ক হতে হবে।তাঁদের মতে, অ্যাপেলের ডিভাইসে যত তাড়াতাড়ি সম্ভব সফ্টওয়্যার আপডেট করে নেওয়া দরকার। পাশাপাশি, কোনও অ্যাপ বা সফ্টওয়্যার ডাউনলোডের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বাধ্যতামূলক।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...