Wednesday, May 6, 2026

চিনের পর জাপান, এশিয়া জুড়ে লাগাতার ভূমিকম্প!

Date:

Share post:

বৃহস্পতিবারের সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙ্গে লাল ফৌজের দেশের। সংবাদের শিরোনাম হয়ে যায় চিনের ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৫। কিন্তু ঘণ্টাখানেক যেতে না যেতেই, শিরোনাম বদলে চিনকে সরিয়ে উঠে আসে জাপানের (Earthquake in Japan) নাম। এবার সেখানেও ভূমিকম্প। কম্পনের মাত্রা আরও বেশি ৬.৩। ভূমিকম্প (Earthquake frequency) এতটাই জোরাল ছিল যে টোকিয়োতেও তা অনুভূত হয়।

বুধবার তাইওয়ানে ভূমিকম্পের পর থেকেই আফটার শক এবং সুনামির হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। জাপান, ফিলিপিন্স জুড়ে ছিল সতর্কতা। সেই কম্পনের রেশ কাটার আগেই আজ সকালে কেঁপে উঠলো চিন। ঘণ্টাখানেক বাদেই জাপানে ভূমিকম্প। ইউরোপিয়ান মেডিটেরানিন সিসমোলজিক্যাল সেন্টারের (European Mediterranean Seismological Center) তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার জাপানের হনসু-র পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়।ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। এর জেরে পরমাণু প্ল্যাটে কোনও প্রভাব পড়েনি। তবে আফটার শকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

Related articles

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...