Tuesday, May 19, 2026

হাইকোর্টের নির্দেশ মানছে না স্বরাষ্ট্রমন্ত্রক! NIA তদন্ত নিয়ে টানাপোড়েন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশকে পরোয়া করল না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry)। ২০২৩ সালে একটি মৃত্যুর তদন্তে শুক্রবার হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার সেই তদন্তভার এনআইএ (NIA)-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন। ১৫ দিনের মধ্যে তদন্তভার নেওয়ার নির্দেশ দেন তিনি।

২০২৩ সালের মে মাসে পূর্ব মেদিনীপুরের ময়নায় এক বিজেপি কর্মীকে অপহরণ করা ও খুনের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে নিরপেক্ষ তদন্ত দাবি করে তার পরিবার। এই মামলাতেই ফেব্রুয়ারি মাসে এনআইএ (NIA)-কে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কোনও মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (central agency) যুক্ত করতে গেলে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র দরকার হয়। সেই মতো আইনজীবীরা একাধিক নোটিশ পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রকে। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের তরফে।

শুক্রবার সেই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রকের আচরণে অসন্তুষ্ট বিচারপতি জয় সেনগুপ্তর পর্যবেক্ষণ, “এটা দুর্ভাগ্যজনক যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু কেন্দ্রের আইনজীবীরা নন, এএসজি (ASG) গত ফেব্রুয়ারি মাসে নিজে চিঠি লিখে নির্দেশ কার্যকরের জন্য সুপারিশ করেছেন। তারপরেও স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও উদ্যোগ দেখা যায়নি।” এরপরই তিনি এনআইএ তদন্তের নির্দেশ দেন। ২৪ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তভার গ্রহণ করে রিপোর্ট পেশ করবে বলে নির্দেশও দেওয়া হয়। যদিও রাজনৈতিক মহলের মতে প্রতি ইস্যুতে কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্ত তুলে দেওয়ায় একদিকে যেমন তদন্তের মান নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই তদন্তাকারী সংস্থার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...