Saturday, May 23, 2026

নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ! আসানসোলে চাঞ্চল্য

Date:

Share post:

আসানসোলে (Asansol) বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ এলাকারই ৭ যুবকের বিরুদ্ধে। নাবালিকা নবম শ্রেণির ছাত্রী বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে আসানসোলের বারাবনি এলাকা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ১৫ বছরের ওই কিশোরী বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানেই তাঁর মেডিকেল পরীক্ষা হবে বলে খবর। এদিকে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার (Arrest) করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার বাড়ির কাছেই রক্ষাকালীর পুজো উপলক্ষে সাতদিনের মেলা বসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে একটা নাগাদ গ্রামের ১৫ বছরের নবম শ্রেণির পড়ুয়াকে বাড়ির সামনে শৌচকর্ম করতে গিয়েছিল। কিন্তু, তারপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। মেলা কমিটিকে পুরো বিষয়টি জানালেও লাভ কিছুই হয়নি। কিছু সময় পর এলাকা থেকেই নাবালিকাকে বিধ্বস্ত অবস্থা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, শৌচকর্ম করতে যাওয়ার সময় ৭ হকারের একটি দল নাবালিকাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়। শুক্রবার সকালে পরিবারের তরফে অভিযোগ পেতেই অভিযান শুরু করে পুলিশ।

তবে ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হলেও ২ জন পলাতক। তাঁদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাউড়ি সমাজের মানুষজন।

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...