Thursday, May 14, 2026

আজ পাঞ্জাবের বিরুদ্ধে নামছে মোহনবাগান

Date:

Share post:

আজ পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। দলের সঙ্গে দিল্লিতে যাননি হেড কোচ আন্তেনিও লোপেজ হাবাস ও সাহাল আব্দুল সামাদ। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন হাবাস। এদিকে দমকলের ছাড়পত্র না পাওয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে থাকবে দর্শক শূন্য।তাই আজ ফাঁকা গ্যালারিতে খেলবে বাগান ব্রিগেড।

পাঞ্জাবের বিরুদ্ধে বেঞ্চে হাবাসের না থাকাটা যে বড় ধাক্কা, সেটা গত চেন্নাইইয়ান ম্যাচেই বোঝা গিয়েছে। স্প্যানিশ কোচের দুরন্ত গেম রিডিং এবং রণকৌশলেই টানা আট ম্যাচ অপরাজিত ছিল মোহনবাগান। বেঞ্চে হাবাসের অভাব অনুভূত হয়েছে ম্যাচে। পাঞ্জাব-বধের নীল নকশাও তৈরি করছেন স্প্যানিশ বসের বিশ্বস্ত সহকারী ম্যানুয়েল পেরেজ কাসকালানা।ম্যাচের আগে হাবাসের অনুপস্থিতি নিয়ে ম্যানুয়েল বলেন, ‘‘হাবাস যে শিক্ষা এবং কোচিং দর্শন দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেটা মাথায় রেখেই পাঞ্জাবের বিরুদ্ধে খেলবে দল। ওঁর অভাব পূরণ করা সম্ভব নয়। কিন্তু আমরা সবাই পেশাদার। এমন সময় ফুটবলে আসতেই পারে। তার জন্য তৈরি থাকতে হয়। কোচের পরামর্শ প্রত্যেকের মাথায় আছে। চেন্নাইয়ানের বিরুদ্ধে হার অতীত। ওই হার থেকে আমরা শিক্ষা নিয়ে প্রস্তুতি নিয়েছি। পাঞ্জাব লড়াকু দল। আমরা সতর্ক। তিন পয়েন্টই লক্ষ্য।’’

দিল্লিতে সবুজ-মেরুন সমর্থকদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। কারণ, খেলা হবে দর্শকশূন্য মাঠে। টিমের জন্য কতটা প্রতিকূল এই পরিস্থিতি? ম্যানুয়েলের উত্তর, ‘‘অবশ্যই কঠিন পরিস্থিতি। সমর্থকদের সামনে আমরা খেলে অভ্যস্ত। কোভিডের সময় ক্লোজড ডোরে ম্যাচ খেলতে হয়েছিল। আমরা মিস করব সমর্থকদের।’’ দিল্লির গরমও চিন্তায় রেখেছে মোহনবাগান ফুটবলারদের। বিকেল পাঁচটায় ম্যাচ হওয়ায় রাজধানীর দাবদাহের বিরুদ্ধেও খেলতে হবে।

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে কোহলি, গাইলেন গান

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...