Friday, April 3, 2026

NIA-র ক্ষমতা অপপ্রয়োগ: দিল্লিতে কমিশন দফতরে তৃণমূলের ১০ প্রতিনিধি

Date:

Share post:

কেন্দ্রীয় এজেন্সির ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ নিয়ে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) সদর দফতরে দেখা করলেন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এই নিয়ে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর এককভাবে দ্বিতীয়বার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার দাবি জানিয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ হতে হল রাজ্যের শাসকদলকে। পরপর দুবার কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানানোর পরও কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় এবার ১০ সদস্যের প্রতিনিধিদলকে দিল্লিতে কমিশনের দফতরে যেতে হল।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA) আচরণ করেছে তা পক্ষপাতদুষ্ট। বিজেপির জমিদারি আচরণের পরিচয় যেভাবে এনআইএ-র পদক্ষেপে প্রকাশ পেয়েছে, দিল্লিতে কমিশনের দফতরে সেই তথ্য তুলে ধরেন তৃণমূল প্রতিনিধিরা। তুলে ধরা হয় জীতেন্দ্র তেওয়ারির (Jitendra Tewary) সঙ্গে এনআইএ আধিকারিকের যোগসাজসের উদাহরণ। সেই সঙ্গে যখন নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে তখন সমান মাঠে খেলার (level playing field) ব্যবস্থা করা হোক। যাতে কেন্দ্রীয় এজেন্সি নির্বাচন প্রক্রিয়ার সময় নিরপেক্ষ আচরণ করে, তার জন্য অবিলম্বে চার কেন্দ্রীয় এজেন্সির সর্বোচ্চ আধিকারিকদের বদলের আবেদন করা হয়েছে।

এর পাশাপাশি তৃণমূল প্রতিনিধিদলের পক্ষ থেকে একটি মানবিক আবেদন করা হয় টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ির (Jalpaiguri) মানুষের জন্য। নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয় যেন তাঁরা রাজ্যের প্রশাসনকে ঝড়ে ঘরছাড়া সাধারণ মানুষের জন্য বাড়ি তৈরির অনুমতি দেন।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...