Thursday, May 14, 2026

‘এনআরসি-তে মুসলিমরা অত্যাচারিত জ্বলবে ঠাকুরবাড়ি’, শান্তনুকে হুমকি চিঠি! ‘মিথ্যা’ দাবি মমতাবালার

Date:

Share post:

এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে জঙ্গি গোষ্ঠীর হুমকি চিঠি। অভিযোগ, জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই-তইবা হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠিয়েছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে! সোমবার দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা ওই চিঠি আসে। বাংলা টাইপরাইটারে লেখা চিঠির প্রতি ছত্রে এনআরসি নিয়ে হুমকি। বাংলায় লেখা ওই চিঠিতে শান্তনুকে হুমকি দিয়ে বলা হয়েছে, “পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে, আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ ঠাকুরবাড়ি বাঁচাতে পারবে না।” নিচে লেখা – ”আমরা লস্কর-ই-তইবার সদস্য।”

শান্তনু ঠাকুর নিজেই এই চিঠি প্রকাশ্যে আনেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দেগঙ্গা থেকে চিঠিটি এসেছে। এবং চিঠির প্রেরক জনৈক নজরুল ইসলাম মাহের আলি, ফাজের আলি। শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠির বিষয়টি জানিয়ে বিচার চাইবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, ঠাকুর বাড়ির আরেক সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, এই চিঠি শান্তনু নিজের লোকেদের দিয়ে বানিয়েছেন। তাঁর যুক্তি, বনগাঁয় শান্তনু ঠাকুর ও বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেটা বুঝতে পেরেই শান্তনু ঠাকুর সহানুভূতি পেতে চাইছেন এইসব ভুয়ো চিঠি দেখিয়ে। কেউ যদি হুমকি দেবে, তাহলে সিএএ লাগু হওয়ার পর পরই দিতে পারতো। এতদিন পরে কেন দেবে? প্রশ্ন মমতাবালার।




 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...