Wednesday, June 24, 2026

লোকসভা নির্বাচন ২০২৪: প্রকাশের প্রচারে আলিপুরদুয়ারে জমজমাট রোড শো দেবের

Date:

Share post:

প্রকাশের প্রচারে আলিপুরদুয়ার মাতিয়ে রোড শো করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। সোমবার প্রকাশ চিক বড়াইকের সমর্থনে প্রচারে আলিপুরদুয়ারের জটেশ্বরে রোড-শো করলেন অভিনেতা দেব। সোমবার দুপুরে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামেন দেব। সেখান থেকে কাজলী হল্ট, জটেশ্বর বাসস্ট্যান্ড হয়ে ধেনারপুল পর্যন্ত একটি রোড-শো করেন। তাতে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক। পথের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অভিনেতা। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন দেবকে ঘিরে কার্যত জনস্রোত দেখা গিয়েছে ওই এলাকায়। এক কথায় বলা যেতে পারে ভোটের মুখে উৎসবমুখর বঙ্গে তারকা প্রচার আলাদা মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার হাইভোল্টেজ ভোট৷ তৃণমূল সভাপতি ভার্সেস বিজেপি সভাপতি।প্রকাশের বিপরীতে বিজেপির প্রার্থী মনোজ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, এবার লোকসভা নির্বাচবনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে চলেছে আলিপুরদুয়ার৷

আরও পড়ুন- দর্শকাসনে এক সুন্দরীকে দেখে মনে ধরেছিল , চেন্নাই ম্যাচের আগে জানান নাইট অধিনায়ক

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...