Saturday, June 20, 2026

২৪ ঘণ্টা নিখোঁজ বালুরঘাটের তৃণমূল নেতার দেহ উদ্ধার গাজোলে!

Date:

Share post:

বালুরঘাটের নিখোঁজ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেহ উদ্ধার হল মালদহের গাজোল থেকে। প্রায় ২৪ ঘণ্টা তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে গাজোলের রেললাইনের ধার থেকে তিনটি টুকরো অবস্থায় উদ্ধার হল দেবজিৎ রুদ্রর দেহ। পরিবারের পক্ষ থেকে কোনও আত্মহত্যার সন্দেহ উড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় রেলস্টেশন, বালুরঘাট শহর সহ সব সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন দেবজিৎ রুদ্র। পরবর্তী কালে শারীরিক কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়ান। সোমবার তাঁর নিখোঁজ হওয়ার খবর থানায় জানায় তাঁর পরিবার। এরপর মঙ্গলবার সকালে গাজোলে রেললাইনের ধারে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের পাশে পড়ে থাকা পরিচয়পত্র দেখে তাঁকে সনাক্ত করে মালদার পুলিশ। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় বালুরঘাটে।

তৃণমূল নেতা নিখোঁজ হওয়ার পরে পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছিল। থানার নজরদারিতে সোমবার রাত তিনটে নাগাদ তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। বালুরঘাট স্টেশনের সিসিটিভি-তেও তিনি ধরা পড়েন। যদিও তাঁর ভাইয়ের দাবি, পারিবারিক অশান্তি ছিল না। এমন কোনও মানসিক চাপেও তিনি ছিলেন না যে আত্মহত্যা করবেন। এর আগে রাজনৈতিক বা পারিবারিক অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি কাটিয়েছেন। কিন্তু বর্তমানে এধরনের সিদ্ধান্ত নেওয়ার মত পরিস্থিতি তাঁর ছিল না।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...