Monday, May 25, 2026

লখনৌ ম্যাচে নামার আগে অন্য মেজাজে রিঙ্কুরা, দিলেন কালীঘাটে পুজো

Date:

Share post:

১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। তবে তার আগে কালীঘাটে পুজো দিলেন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ররা। যেই ছবি পোস্ট করে কেকেআর। চলতি আইপিএল-এ প্রথম তিন ম্যাচে জয়ের পর শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের মুখ দেখে নাইট ব্রিগেড। তাই মায়ের কাছে পুজো দিয়ে লখনৌ ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা।

এদিন কেকেআরের তরফ থেকে যে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, “ বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও ভেঙ্কটেশ আইয়ার। ভিডিওর ক্যাপশনে লেখা , মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা’!

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

এদিকে আজ পবিত্র ঈদ। সকাল থেকেই ঈদ উদযাপন হচ্ছে বিশ্ব জুড়ে। বাদ যাননি কেকেআরের দুই আফগান ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ ও আল্লা গজনফর। ঈদ উদ্যাপন করেছেন তারা । যেই ছবি পোস্ট করে কলকাতা।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটি জিতেছে কেকেআর। প্রথম তিনটি ম্যাচে জয়ের পরে চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে নাইট ব্রিগেড। এরই মধ্যে রবিবার লখনৌ ম্যাচে নামছে কলকাতা।

আরও পড়ুন- আজ মোহনবাগেনের সামনে বিএফসি, বাগানের ডাগ আউটে থাকবেন না হাবাস


Related articles

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...