Sunday, March 15, 2026

খুশির ইদে কামারহাটিতে সৌজন্যের রাজনীতি সৌগত-সুজনের

Date:

Share post:

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে শাসক-বিরোধী দুই শিবির। বাদ পড়ছে না উৎসবের দিনগুলিও। বরং, উৎসবের দিনগুলিকে জনসংযোগের মাধ্যম হিসেবে বেশি করে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলি। দেখা গেল শাসক বিরোধী রাজনৈতিক সৌজন্য।

আজ, শুক্রবার ইদের সকালে কামারহাটিতে সৌজন্যের ছবি। একসঙ্গে দেখা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে। সৌগত রায়ের সঙ্গে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। অন্যদিকে, সুজন চক্রবর্তীর সঙ্গী হয়েছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়।

এদিন কামারহাটি ছাইগাদা মাঠে পালিত হয় ইদ উৎসব। সেখানেই হাজির ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সৌগত রায়ের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করলেন সুজন।

আরও পড়ুন- বন্দিজীবনের তিন দশক পার, বউবাজার বিস্ফোরণের চক্রী খালিদকে মেয়াদের আগেই মুক্তির নির্দেশ !



 

spot_img

Related articles

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...