Saturday, May 9, 2026

সম্প্রীতির নয়া নজির! ইদের আনন্দ ভুলে হিন্দু বৃদ্ধার সৎকার মুসলিমদের

Date:

Share post:

বৃহস্পতিবার দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ (Eid)। পবিত্র এই দিনে সম্প্রীতির নজির গড়ল সোনারপুর (Sonarpur) উত্তর বিধানসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হিন্দু বৃদ্ধার (Hindu Widow) সরকারের জন্য ইদের অনুষ্ঠান স্থগিত করল মুসলিম (Muslim)  সম্প্রদায়ের মানুষজন। স্থানীয় সূত্রে খবর, ৬১ বছরের আলপনা সরকার বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর রাতেই মৃত্যু হয় তাঁর।

তখন ইদের চাঁদ দেখার আনন্দে মেতেছে গোটা পাড়া। কিন্তু খবর কানে আসতেই মুসলিমরা ঠিক করেন বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে কোনও রকম আনন্দ অনুষ্ঠান হবে না। উল্টে নমাজ পড়ার কাজ শেষ করেই বৃদ্ধাকে সৎকারের জন্য নিয়ে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে মহিলার দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান এলাকার মুসলিম বাসিন্দারা।

ঘটনা প্রসঙ্গে ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শিক্ষক সহিদুল ইসলাম জানান, এটা বাংলার সংস্কৃতি। এখানে ধর্মের চেয়ে মানুষের সঙ্গে আত্মীয়তা অনেক বেশি গুরুত্ব পায়। এমন একটা দুঃখের দিনে আমরা আনন্দ উৎসব করব না।

Related articles

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...

বেটিং নিয়ে বিসিবির বড় পদক্ষেপ, অভিযুক্তদের সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত

বাংলাদেশের ক্রিকেটে ফের দুর্নীতির অভিযোগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (Bangladesh Premier League) ঘিরে ম্যাচ গড়াপেটা ও অনিয়মের তদন্তে একাধিক...

প্রাণের কবিকে মনোজ্ঞ অর্ঘ্য: কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনে তৃণমূলনেত্রী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর কালীঘাটের বাড়ির সামনেই উদযাপিত...

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...