Sunday, May 3, 2026

মেঘ সরিয়ে ঝলমলে রোদ, সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী! 

Date:

Share post:

ইদের দিন মেঘলা আকাশে কিছুটা হলেও গরম কম অনুভূত হয়েছিল। উৎসব মিটতেই চেনা ছন্দে ফিরেছে চৈত্রের শেষবেলার আবহাওয়া। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে শুক্রবার সকাল থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মেঘ কাটিয়ে রোদ ঝলমলে আকাশে দিনের তাপমাত্রা ক্রমশই বাড়বে জানালো হাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা বলছেন আজ কলকাতা সহ শহরতলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শনিবার এবং রবিবার পুরুলিয়া, আসানসোল, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। তাপপ্রবাহের (Heatwave ) পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সোমবার থেকে রাজ্যে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে।

 

Related articles

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...