Wednesday, May 13, 2026

হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম

Date:

Share post:

হঠাৎই প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের পদ থেকে ইস্তাফা দিলেন মেরি কম। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সারকে বিশেষ দায়িত্ব দিয়েছিল ভারতীয় অলিম্পিক্স সংস্থা। সেই দায়িত্ব থেকে আচমকাই ইস্তফা দিলেন মেরি। জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণে অব্যাহতি চেয়েছেন তিনি। আসন্ন অলিম্পিক্সে বক্সার হিসাবে নয়, ভারতীয় কন্টিনজেন্টের শেফ দ্য মিশন হিসাবে দেখা যেত তাঁকে। নিজের ইস্তফা পত্র মেরি পাঠিয়ে দিয়েছেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে।

এই নিয়ে মেরি লিখেছেন, ‘‘যে কোনও ভাবে দেশের সেবা করাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই সুযোগ বিশেষ সম্মান। দায়িত্ব পালন করতে মানসিক ভাবে প্রস্তুত ছিলাম আমরা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্যক্তিগত সমস্যার কারণে এই দায়িত্ব পালন করতে পারব না। তাই আমি পদত্যাগ করতে চাই। প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়া উচিৎ নয়। আমি সাধারণত এমন করি না। আমার হাতে কোনও বিকল্প নেই। এবারের অলিম্পিক্স নিয়ে আমার অনেক প্রত্যাশা ছিল। আমাদের ক্রীড়াবিদদের নিয়ে অনেক আশা ছিল। খারাপ লাগছে, ওদের সঙ্গে আমি অলিম্পিক্সের সময় থাকে পারব না।”

মেরির সিদ্ধান্ত নিয়ে পিটি ঊষা বলেন, ‘‘লন্ডন অলিম্পিক্সে পদকজয়ী মেরিকে আমরা শেফ দ্য মিশনের দায়িত্ব দিয়েছিলাম। তিনি ব্যক্তিগত সমস্যার কারণে ইস্তফা দিয়েছেন। বিষয়টা আমাদের কাছে দুঃখের। তবু আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান করছি। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুত আমরা পরিবর্ত নাম ঘোষণা করব।” এদিকে কয়েকদিনের মধ্যেই নয়া শেফ দ্য মিশনের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পিটি ঊষা।

আরও পড়ুন- অবেশেষে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান, কী বললেন তিনি?

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...