Tuesday, April 28, 2026

কলকাতার বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন রাহুল-ক্রুনালরা

Date:

Share post:

আগামিকাল ইডেনে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্ট। আর এই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। এদিন এমনটাই জানানো হয় লখনৌ-এর পক্ষ থেকে। গত বছরও ইডেনের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নেমেছিল লখনৌ। এবারও তাই করতে চলেছে সঞ্জীব গোয়েঙ্কার দল ।

এদিন লখনৌর পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে রাহুল- ক্রুনাল-নবীন উল হককে দেখা যাচ্ছে সবুজ-মেরুন জার্সি পড়া। আর ক্যাপশণে লেখা, ‘বড় খেলার জন্য নতুন রং’। পাশে সবুজ-মেরুন রঙের ভালোবাসার ইমোজি। তার সঙ্গে বাংলায় লেখা, ‘কাল দেখা হবে’।

চলতি আইপিএল-এ শুরুটা ভালোই করেছে কেকেআর। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাইটরা। লখনউয়ের পয়েন্টও ৬। তবে তাঁরা একটি ম্যাচ বেশি খেলেছে। নাইটদের মেন্টর গৌতম গম্ভীর গত বছর লখনউ দলের দায়িত্বে ছিলেন। এবার তিনি কলকাতায়। তাই লড়াই যে জমবে তা বেশ টের পাচ্ছে ক্রিকেট মহল।

আরও পড়ুন- কোন বোলারের বল আতঙ্ক ছিল বিরাটের কাছে, জানালেন নিজেই

Related articles

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...