Monday, May 18, 2026

কোন বোলারের বল আতঙ্ক ছিল বিরাটের কাছে, জানালেন নিজেই

Date:

Share post:

তিনি বিশ্বের এক নম্বর ব্যাটার। তাকে বল করতে ভয় পান বিশ্বের সেরা সেরা বোলাররা। আর তিনি নাকি ভয় পেয়েছিলেন এক বোলারকে। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন বিরাট কোহলি। আর তিনি যেই বোলারকে ভয় পেয়ে ছিলেন তিনি হলেন মিচেল জনসন । সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানান বিরাট। কোহলির কথায় , ১০ বছর আগে মিচেল জনসনের করা একটি বল আজও ভুলতে পারেননি বিরাট।

এই নিয়ে বিরাট বলেন, “সফরের প্রথম ম্যাচে জনসনের প্রথম বলটাই মাথায় লাগে। বড় ধাক্কা ছিল। অবিশ্বাস্য লাগছিল। দু’মাস ধরে আমি জনসনকে খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। মনে মনে কল্পনা করছিলাম কোন বলটা কীভাবে খেলব। কিন্তু হেলমেটে বল লাগার পর সব পরিকল্পনা বদলে যায়। খুব জোরে লেগেছিল। চোখে সর্ষেফুল দেখছিলাম। বাঁ চোখটা ফুলে গিয়েছিল। সেটা যদিও ওই সময় বুঝতে পারিনি।“

বিরাট যেই সময়কার কথা বলছেন তা হল ২০১৪ সাল। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল ভারত। ওই সফরেই টেস্ট অধিনায়ক হয়েছিলেন বিরাট।সেই সফরের প্রথম ম্যাচে ৩১তম ওভারে ব্যাট করছিলেন বিরাট। বল করছিলেন জনসন। আর কিছু ক্ষণের মধ্যেই ছিল মধ্যাহ্নভোজের বিরতি। জনসন প্রথম বলটি বাউন্সার করেছিলেন। বিরাট বলের লাইন থেকে মাথা সরাতে পারেননি। সজোরে বল লাগে হেলমেটে। আর তাতেই লাগে বিরাটের।

আরও পড়ুন- সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে মোহনবাগান, কমানো হল টিকিটের দাম

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...