Saturday, May 16, 2026

অসুস্থ মিঠুনকে হাঁসফাঁস গরমে প্রচারে নামিয়ে আরও অসুস্থ করল বিজেপি

Date:

Share post:

ভোট বড় বালাই! প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের মধ্যেও জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফায় তিন আসনে ভোট গ্রহণ। তাই আবহাওয়াবিদদের সতর্কতা উপেক্ষা করেও হাঁসফাঁস গরমে ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থী থেকে নেতানেত্রীরা।

কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারকা প্রচারক হিসেবে উত্তরবঙ্গে মিঠুনকে ভোটের ময়দানে নামিয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে প্রচারে নেমেছিলেন মিঠুন। আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে রোড শো আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু মাঝপথে অস্বস্তি বোধ করায় মাধব মোড়েই হুডখোলা গাড়ি থেকে নেমে যান মিঠুন। রোড শো ছাড়তে বাধ্য হলেন অভিনেতা-রাজনীতিক। পায়ে হেঁটে বাকি পথ হাটলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। তিনিও গরমে অসুস্থ হয়ে পড়েন। রাস্তার পাশে বিজেপি কর্মীরা প্রার্থীকে হাওয়া করতে শুরু করেন।

পরে অন্য গাড়িতে করে জটেশ্বরে রওনা দেন মিঠুন। অভিনেতাকে না দেখতে পেয়ে হতাশ অনেক মানুষ।




 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...