Monday, May 11, 2026

সুপ্রিম কোর্টে কেজরি মামলা: আপের আবেদনে ইডি-র রিপোর্ট তলব

Date:

Share post:

ইডির গ্রেফতারির বিরোধিতা করে সু্প্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট সোমবার এই আবেদনের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে নোটিশ জারি করেছে। ২৯ এপ্রিল থেকে যে সপ্তাহ শুরু হবে সেই সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে ইডি-কে রিপোর্ট পেশ ও যাবতীয় সংশোধনী সেরে ফেলার নির্দেশ দেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ।

সোমবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি তুলে ধরেন সিবিআই ও ইডি-র এফআইআর, ইসিআইআর ও আটটি চার্জশিটে কেজরির নাম নেই। এছাড়াও ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মামলায় ১৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। তার মধ্যে একটি বয়ানে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম থাকার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণ বিধি জারি অবস্থায় কেজরিকে প্রচার না করতে দেওয়ার উদ্দেশ্যে বলে, দাবি করেন আইনজীবী সাংভি।

আপের আইনজীবীর সওয়ালের ভিত্তিতে আদালতের আদেশে বলা হয়,”নোটিশ জারি করা হলো। আগামী  ২৪ এপ্রিলের মধ্যে নোটিশের জবাব দিতে হবে। নোটিশ উত্তরদাতাদের দ্বারা গৃহীত হয়েছে। নোটিশের জবাব সম্পর্কে আবেদনকারীর কোনো বক্তব্য থাকলে ২৭ এপ্রিল বা তার আগে পুনরায় পিটিশন দাখিল করতে হবে।” সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি, কেজরিওয়ালের পক্ষে উপস্থিত হয়ে আরও আগে একটি তারিখ চেয়েছিলেন কিন্তু আদালত মামলাটি ২৯ এপ্রিল পরবর্তী শুনানির জন্য নথিভুক্ত করেছেন।

 

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...