Saturday, March 14, 2026

মোদির সভার আগে ‘নাম’ কটাক্ষ তৃণমূলের, রায়গঞ্জ-বালুরঘাটে নিশ্চিত হারের দাবি বাবুলের

Date:

Share post:

মঙ্গলবার রায়গঞ্জ ও বালুরঘাটে জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই ফের নাম বিতর্কে বিজেপি নেতৃত্ব। এর আগে বালুরঘাট কেন্দ্রের প্রচারে এসে কেন্দ্রের নাম ভুল বলে বিতর্কে জড়িয়ে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মোদির সভার বিজ্ঞাপনে ফের বালুরঘাটের বানান ভুল লিখল বিজেপি। তৃণমূল বিধায়ক সেই ভুল ধরিয়ে দিলে বানান, সংশোধন করে বিজেপি। তৃণমূলের কটাক্ষ বানান সংশোধন হলেও যেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল না করেন।

মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটে ও কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর সমর্থনে রায়গঞ্জে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সভার প্রচারের বিজ্ঞাপনে বানান ভুল নিয়ে কটাক্ষ করেন বাবুল সুপ্রিয়। যদিও বানান ভুলের মতো ছোট বিষয় এড়িয়ে গেলেও এই দুই কেন্দ্রে বিজেপি বিপুল ব্যবধানে পরাজিত হবে বলে দাবি করেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ও বিজেপি রাজ্য সভাপতি দুই কেন্দ্রে হতাশাজনক কাজ করেছেন। তাঁরা এলাকার মানুষের মনে কোনও ইতিবাচক চিহ্ন রাখতে পারেননি। তাই দুই কেন্দ্রেই হার অবশ্যম্ভাবী।

 

পরে তৃণমূলের পক্ষ থেকে ভুল সংশোধন করা বিজ্ঞাপন তুলে ধরে কটাক্ষ করা হয়, যেন বিজেপি নিজেদের ‘হেডমাস্টার’কে এই বার্তা পৌঁছে দেয় যাতে তিনি আগের ‘বেলুরঘাট’ পর্বের পুণরাবৃত্তি না করেন।

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...