Thursday, May 14, 2026

লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাগান ফুটবলাররা?

Date:

Share post:

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে সবুজ-মেরুন। গত আটবার যা পারেনি তারা, সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেটাই করে দেখায় মোহনবাগান । আর এর সৌজন্যে নজির গড়ে সবুজ-মেরুন। প্রথমবার আইএসএলে লিগসেরার খেতাব জেতে মোহনবাগান এবং লিগের ইতিহাসে এই প্রথম তারা হারাল মুম্বই সিটি এফসি-কে। এর আগে দু-দু’বার লিগশিল্ড হাতছাড়া করতে হয়েছিল স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। তবে সোমবার সেই আক্ষেপ মিটল হাবাসের। আর তাইতো এই জয়কে কোচকে কৃতিত্ব দিলেন অনিরুদ্ধ থাপা, পেত্রাতোসরা।

ম্যাচ শেষে থাপা বলেন, “ এই জয়ের কৃতিত্ব কোচের। হাবাস আসার পর আমাদের খেলা বদলে গেল। কোচ বড্ড কড়া। অনেক চাহিদা তাঁর। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।’’ একই কথা শোনা গেল বাগানের তারকা ফুটবলার পেত্রাতোসের গলাতেও। তবে তিনি হাবাসের সঙ্গে জনি কাউকোকেও কৃতিত্ব দিচ্ছেন। পেত্রাতোস বলেন, ‘‘এই কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওরা দু’জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে। পর পর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিলাম আমরা। সেখান থেকে এই দু’জনের জন্যই ঘুরে দাঁড়াতে পেরেছি।”

ওপর দিকে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম গোল করা লিস্টন কোলাসো বলেন, “ আগের ম্যাচে প্রথম একাদশে ছিলাম না। এদিন শুরু থেকে খেলার সুযোগ পেয়েছি। নিজেকে প্রমাণ করে পেরে আমি খুশি।” এদিকে কোচকে কৃতিত্ব দিলেন সবুজ-মেরুনের আরও এক বিদেশি এবং দ্বিতীয় গোল করা জেসন ক্যামিংসও। তিনি বলেন, ‘‘কাল রাতেই স্বপ্ন দেখেছি, পরিবর্ত হিসাবে নামব এবং গোল করব। সেই স্বপ্নপূরণ হয়েছে। কেমন লাগছে, ভাষায় বোঝাতে পারব না।’’

আরও পড়ুন- আজ ঘরের মাঠে কেকেআরের সামনে রাজস্থান

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...