Monday, March 16, 2026

২০০ পেরবে না BJP, জিতবে অবিজেপি শক্তিশালী দলগুলি: বার্তা মমতার

Date:

Share post:

এবারের নির্বাচনে বিজেপি ২০০ আসন পার করতে পারবে না। যে রাজ্যে যে বিরোধীদল ক্ষমতায় আছে তারাই সেখানে জিতবে। মঙ্গলবার, জলপাইগুড়িতে (Jalpaiguri) দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা থেকে বার্তা দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের জানালেন, এবার ক্ষমতায় ফিরবে না বিজেপি।

মমতার বার্তা, এই ভোট বিজেপিকে দেশ থেকে তাড়ানোর ভোট হোক। তাঁর কথায়, এবারের ভোটে যে যে জায়গায় অবিজেপি দলগুলি শক্তিশালী, সেখানে তারাই জিতবে। তৃণমূল (TMC) সভানেত্রী বলেন, ‘‘এরা জিতবে না। সেটা বুঝতে পারছে। বুঝতে পারছে বলেই এত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি, এত অপপ্রচার, এত অত্যাচার। ৪০০ তো দূর, ২০০ পার করবে না। ওদের হালখাতা শূন্য হয়ে যাবে এ বার। তামিলনাড়ুতে স্তালিনেরা জিতবে, পঞ্জাবে অরবিন্দেরা, উত্তরপ্রদেশে অখিলেশের পার্টি জিতবে, বাংলায় আমরা লড়াই করে জিতব। বিজেপি শূন্য পাবে।’’

তবে আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, বিজেপি (BJP) আবার ক্ষমতায় এলে নির্বাচন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এক দেশ, এক নির্বাচন করার ষড়যন্ত্র করবে। তাই কখনই বিজেপিকে ভোট দেওয়া যাবে না।

মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপির আমলে এলপিজি সিলিন্ডার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। দলিতদের উপর অত্যাচার করা হয়েছে। মণিপুরে গির্জায় আগুন দেওয়া হয় এবং মহিলাদের নগ্ন হয়ে প্যারেড করা হয়। তারা যা করে তা হল সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ছড়ানো। মমতার বক্তব্য, ‘‘বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ভিডিও তৈরি করছে। সমাজমাধ্যমে দিচ্ছে। একদম বিশ্বাস করবেন না। কারণ, ওরা মিথ্যা কথা বলে।’’  মোদি যে প্রত্যেককে ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, তারা কি ৫০ হাজার টাকাও দিয়েছে? প্রশ্ন তুলে কটাক্ষ করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষের সঙ্গে তিনি রয়েছেন দুর্যোগের রাত থেকে। শুধুমাত্র ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষ্যে কলকাতায় ফিরে ছিলেন। মিনি টর্নেডোর দিনই মধ্যরাতে জলপাইগুড়ি পৌঁছন মমতা। দাঁড়ান সর্বহারা বিপর্যস্ত মানুষের পাশে। সবার সঙ্গে দেখা করেন। হাসপাতাল ও ত্রাণ কেন্দ্রের ব্যবস্থা নিজের পরিদর্শন করেন।




spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...