Monday, June 8, 2026

“রাম কবে বিজেপির হল? রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সকলের”! পুজো দিয়ে মন্তব্য রচনার

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের মতো তৃণমূল প্রার্থীদেরও রাম নবমীর শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। কেউ আবার মন্দিরে গিয়ে পুজো দিলেন। বুধবার চন্দননগরের সাহেববাগান এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ক্ষ্যাপা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ১৯, ২০, ২১ ও ২২ নম্বর ওয়ার্ডেও পুজো দেন ও জনসংযোগ করেন রচনা। তিনি বলেন, বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। প্রচন্ড গরমের মধ্যেও যারা আমাকে আশীর্বাদ করছে তাদের ধন্যবাদ জানাই।

চাঁদিফাটা রোদ আর তীব্র দাবদাহের মধ্যেও বিভিন্ন এলাকায় প্রচার চালান রচনা। ১৯ নম্বর ওয়ার্ডের একটি হনুমান মন্দিরে পুজো দিয়ে রচনা বলেন, যেখানে যেখানে রামের পুজো হচ্ছে, সব মন্দিরে ঘুরে পুজো দিচ্ছি।রচনার কথায়, রাম কবে বিজেপির হল? রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সকলের! রাম সীতা লক্ষ্মণ হনুমানজি সকলের।আমরা সব ঠাকুরকে পুজো করি। লক্ষ লক্ষ ভগবান ভারতবর্ষে। রাম সীতা লক্ষণ হনুমানজিরও পুজো করি।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...