Saturday, March 14, 2026

বার্সেলোনার বিদায়ে ফিফা ক্লাব বিশ্বকাপে সুযোগ পেল আতলেতিকো মাদ্রিদ

Date:

Share post:

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে গতকাল রাতে বিদায় নিয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে বার্সেলোনার হারে একটি লাভ হয়েছে মাদ্রিদের ক্লাবটির। দিয়েগো সিমিওনের দল ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে বিদায় নিলেও টিকিট পেয়েছে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। আর সেটি সম্ভব হয়েছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সার হারের কারণে।আগামী বছর ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট, যেখানে ইউরোপ থেকে খেলবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে দল। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২১ থেকে ২০২৪ সময়ের মধ্যে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে, তাদের ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিনটি সংস্করণের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ ও চেলসির ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, উয়েফার অধীনস্থ ক্লাবগুলো র‌্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী ২০২৫ ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে জায়গা নিশ্চিত হয়েছে আরও ৭টি ক্লাবের—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, পোর্তো, বেনফিকা, বরুসিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন মjরসুম এবং এবারের মরসুমে পারফরম্যান্স বিচারে এসব দল ক্লাব বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবার অনুষ্ঠিত হবে ১ জুন লন্ডনে। ফাইনালে জয়ী দল জায়গা পাবে ক্লাব বিশ্বকাপে। আর ক্লাব বিশ্বকাপের বাছাইপর্বের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নস লিগে এবার শিরোপাজয়ী দলের পর বাছাই প্রক্রিয়ায় থাকা দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা নিশ্চিত আতলেতিকোর—যে কারণে মাদ্রিদের ক্লাবটি এরই মধ্যে জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে।র‌্যাঙ্কিংয়ে আতলেতিকোর চেয়ে পিছিয়ে থেকে গতকাল রাতে কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে পিএসজির মুখোমুখি হয়ে ৪-১ গোলে হেরেছে বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে বার্সা। একই রাতে আতলেতিকো বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগে ৪-২ গোলে হেরেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের হারে টুর্নামেন্ট থেকে আতলেতিকো বিদায় নিলেও ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে সিমিওনের দলের।




spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...