Monday, June 1, 2026

‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম পছন্দ নয় রোহিতের, দিলেন উদাহরণ

Date:

Share post:

গতবছর থেকে আইপিএল-এ চালু হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম। আইপিএল-এ প্রতিটি দলই জেতার জন্য নিজেদের সুবিধা মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ খেলায়।কিন্তু এই নিয়ম নাকি একদমই পছন্দ নয় ভারত অধিনায়ক রোহিত শর্মার। বরং রোহিত জানান, ক্রিকেটকে তিনি এগারো জনের খেলা হিসেবেই দেখতে চান।

এই নিয়ে আইপিএলের মাঝেই এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয়। এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গিয়েছে। ক্রিকেটটা এখন ১২ জনের খেলা হয়ে গিয়েছে। এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে। দর্শকের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা।“ রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারেরা সুযোগ পাচ্ছেন না।এক্ষেত্রে রোহিত উদাহরন টানেন ওয়াশিংটন সুন্দরের। রোহিতের ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না। শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না। এই নিয়ে রোহিত বলেন, “ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন, শিবমেরা বল করছে না। এটা দলের জন্য ভাল দিক নয়। কী করব জানি না। দলে ১২ জন ক্রিকেটার রয়েছে। খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে। এটা দেখতে খুব ভাল লাগছে। কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর থেকে সাত বা আট নম্বরের ব্যাটার সুযোগ কম পাচ্ছেন। আলাদা করে ব্যাটার নামানোর সুযোগও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে কীভাবে এল সাফল্য? ফাঁস করলেন মুকেশ কুমার

Related articles

মেসি কাণ্ডে চাপ বাড়ছে, আগাম জামিনের আবেদন অরূপের

মেসি কাণ্ডে ক্রমশ চাপ বাড়ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas) উপর। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত...

তৃণমূলের ২ ‘বিভীষণ’-এর অভিযোগেই সই-জাল তদন্ত: ফাঁস করলেন মুখ্যমন্ত্রী, ঋতব্রত-সন্দীপনকে বহিষ্কার করল দল

তাঁরা নন, তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan Saha) অভিযোগের ভিত্তিতে বিধায়কদের...

গরমের ছুটি শেষে স্কুল খুলতেই প্রার্থনা সংগীতে বন্দেমাতরম-জনগণমন

গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation) শেষ, আজ থেকে রাজ্যজুড়ে সরকারি স্কুল খুলে গেল। আর সরকারি নির্দেশ মতো সোমবার থেকেই...

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...