Tuesday, May 19, 2026

ভোটের পরে জোট, বাংলায় বিজেপিকে একাই রুখছে তৃণমূল: মুর্শিদাবাদে স্পষ্ট বার্তা মমতার

Date:

Share post:

বাংলায় বিজেপির দালাল সিপিএম-কংগ্রেস (CPIM-Congree)। জোট নয়, রাজ্যে একাই লড়ছে তৃণমূল (TMC)। শুক্রবার, দলীয় প্রার্থীর প্রচারে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভা থেকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, দিল্লিতে জোট ভোট মিটে যাওয়ার পরে হবে। কিন্তু বাংলায় কোনও জোট নেই। এখানে বাম-কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির (BJP) হাত শক্ত করা। সেই কারণে বিজেপিকে রুখতে একাই লড়ছে তৃণমূল। একই সঙ্গে বিজেপি ফের ক্ষমতায় এলে গ্যাস সিলিন্ডারের দাম ৩০০০টাকা করে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। সিএএ-এনআরসি-ইউসিসি নিয়েও এদিনর সভা থেকে তীব্র আক্রমণ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সাফ জানিয়ে দেন, বাংলায় তিনি এনআরসি হতে দেবেন না।

এদিন হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে সভা বিজেপিকে প্রবল আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “মোদী কী গ্যারান্টি দিচ্ছে? অভিন্ন সিভিল কোর্ট করবে বিজেপি। ওটা চালু হলে আপনার আলাদা বলে কোনও ধর্মীয় রীতি থাকবে না। আর যেটাকে ওরা হিন্দু ধর্ম বলছে, সেটা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের হিন্দু ধর্ম নয়, বহিরাগতদের চাপিয়ে দেওয়া দস্যু দাঙ্গা ধর্ম।”


বাংলায় তিনি এনআরসি-সিএএ করতে দেবেন না। তীব্র আক্রমণ করে মমতা বলেন, “দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।” পরিযায়ী শ্রমিকদের ইদের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, “পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। এভাবেই ওরা অসমে ১৯ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল।”

এবারের ভোটকে স্বাধীনতা রক্ষার লড়াই বলে দাবি করে তৃণমূল সভানেত্রী বলেন, “মোদি যদি আবার ক্ষমতায় আসে দেশে গণতন্ত্র, স্বাধীনতা বলে কিছু থাকবে না। তাই দেশকে বাঁচাতে মোদিকে, বিজেপিকে হাটাতে হবে”।

বিজেপি নেত্রী হুমকি দিয়েছেন, বিজেপি জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। এদিন মমতা বলেন, ৩ মাসের মধ্যে বিজেপিকে দেশে গুটিয়ে দেবে মানুষ। বাংলার বঞ্চনা নিয়েও এদিনের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী। জানান, কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে নির্বাচনের পরে ৫০দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছে রাজ্য।




Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...