Wednesday, May 13, 2026

ডবল ইঞ্জিন হরিয়ানায় মহিলা বন্দিকে গণধর্ষণ! জাতীয় মানবধিকার-মহিলা কমিশনে চিঠি তৃণমূলের

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যে ফের পাশবিক অত্যাচারের শিকার এক মহিলা বন্দি (Woman Prisoner)। সূত্রের খবর, ওই বন্দিকে পুলিশ ভ্যানেই (Police Van) গণধর্ষণ দুই কয়েদির! যদিও ইতিমধ্যে ধর্ষণের ঘটনা নিয়ে জাতীয় মহিলা কমিশন এবং মানবধিকার কমিশনে চিঠি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার (Hariyana) রোহতকে। নির্যাতিতাকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ফিরিয়ে আনার সময় এমন ঘটনা ঘটে বলে অভিযোগ। গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন।

 

এমন নৃশংস ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল চিঠিতে অবিলম্বে হরিয়ানায় একটি তথ্য সন্ধানী দল পাঠানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে হরিয়ানার বিজেপি সরকারকে নোটিশ পাঠিয়ে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলবের দাবি জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, চিকিৎসার পর নথিপত্র নিয়ে ব্যস্ত ছিল পুলিশ। নির্যাতিতা জানিয়েছেন, পুলিশ কর্মীদের ব্যস্ত থাকার সুযোগ নিয়ে দুই বন্দি সতীশ ও মণীশ তাঁকে পানীয় খাওয়ায়। তারপর তাঁকে ধর্ষণ করে। তবে এই ঘটনা কবে ঘটেছে তার কোনও তারিখ এফআইআরে উল্লেখ করা হয়নি বলেই জানা গিয়েছে।

 

অন্যদিকে জাতীয় মহিলা কমিশনে পাঠানো চিঠিতে সাকেত উল্লেখ করেছেন, “বাংলায় কোনও ঘটনা ঘটলে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে জাতীয় মানবধিকার কমিশন এবং মহিলা কমিশন। তবে বিজেপি শাসিত কোনও রাজ্যে এমন ঘটনা ঘটলে তাদের কোনও সক্রিয়তা দেখা যায় না।” এই ঘটনা আবারও প্রমান করল বিজেপি শাসিত রাজ্যে যে মেয়েরা সুরক্ষিত নয়।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...