Saturday, March 14, 2026

গরমের জের, সংবাদ পাঠের মাঝেই অচৈতন্য কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা!

Date:

Share post:

তাপপ্রবাহের (Heatwave)দাবদাহে কাহিল সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে, সকাল ১১ টা থেকে বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস (Weather Department)। গরমের তীব্রতা থেকে রেহাই মিলছে না। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যেকোনও মুহূর্তে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কার মাঝেই এবার লাইভ সংবাদ পাঠের মধ্যে অজ্ঞান হয়ে পড়লেন কলকাতা দূরদর্শনের সঞ্চালিকা লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha)। শুক্রবার নিজের ফেসবুকে একটি ভিডিয়ো আপলোড করে অসুস্থতার কথা জানান পাঠিকা নিজেই।

একুশ বছরের ক্যারিয়ারে এই প্রথম এমন ঘটনার সম্মুখীন হয়েছেন বলেই সমাজমাধ্যমে জানিয়েছেন লোপামুদ্রা। শুধু খবর পরিবেশন করাই নয়, সিরিয়ালের জগতেও তিনি অত্যন্ত চেনা মুখ বটে। গত ১৮ই এপ্রিল অর্থাৎ শুক্রবার সকালে কলকাতা দূরদর্শনে নিউজ বুলেটিন পড়বার সময় মারাত্মক গরমে অসুস্থবোধ করেন তিনি। তাঁর কথায়, ” লাইভ নিউজ চলার সময় আমার বিপি মারাত্মক কমে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। বেশকিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল, মনে হচ্ছিল একটু জল খেলে ঠিক হয়ে যাবে। আমি কোনওদিন জল নিয়ে সংবাদ পড়তে বসি না। সেটা ১০ মিনিটের নিউজ হোক বা আধ ঘন্টার, কখনও প্রয়োজন পড়েনি।…. ফ্লোর ম্যানেজারকে ইশারা করে জলের বোতল চাই। কিন্তু কাল সেই সময় জেনারেল স্টোরি যাচ্ছিল, কোনও বাইট চলছিল না। ফলে আমি জলটা খেতে পারচ্ছিলাম না। অবশেষে একটা বাইট আসায়, জলটা অবশেষে খাই”। আসলে স্টুডিও সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেদিন এসি বিকল ছিল। তাই বাইরের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বদ্ধ ফ্লোর মারাত্মক গরম হয়ে গেছিল। লোপামুদ্রার ওই অবস্থা দেখে নিউজ প্রোডিউসার তৎক্ষণাৎ বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন। পেশাদার সংবাদ পাঠিকা হিসাবে বিষয়টা মেনে নিতে পারছেন না সঞ্চালিকা। প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অসুস্থ লোপামুদ্রা। এরপরই তিনি সকলকে সুস্থ থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ORS খাওয়া এবং বৃক্ষরোপণের বার্তা দেন।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...