Thursday, May 14, 2026

বিপ্লব মিত্রের সমর্থনে বালুরঘাটে আজ জোড়া জনসভা মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২৬ এপ্রিল, শুক্রবার বালুরঘাট কেন্দ্রে ভোটগ্রহণ। এখানে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের (Biplab Mitra) সমর্থনে রবিবার দুটি জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় সূত্রে জানা যাচ্ছে বালুরঘাটের (Balurghat) কুমারগঞ্জে চকরাম রায় গ্রাউন্ডে দুপুর দুটো নাগাদ প্রথম জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

প্রথম দফা নির্বাচনে উত্তরের তিন কেন্দ্রে রেকর্ড সংখ্যায় ভোট পড়ায় জয়ের ব্যাপারে আশাবাদী ঘাসফুল শিবির। বালুরঘাটের সভামঞ্চ থেকে মূলত কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হবার পাশাপাশি, NRC – CAA ইস্যু নিয়েও সুর চড়াবেন মমতা, মনে করছেন সমর্থকেরা। এদিন দুপুর আড়াইটা নাগাদ বালুরঘাট টাউন ক্লাব গ্রাউন্ডে বিপ্লব মিত্রের সমর্থনেই দ্বিতীয় জনসভা করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...