Friday, June 5, 2026

পুড়ছে দক্ষিণবঙ্গ, বাঁকুড়া-পুরুলিয়ায় ৪৫ ডিগ্রিতে উঠবে পারদ! কলকাতায় চরম সর্তকতা 

Date:

Share post:

রবির প্রখর দাপটে নাজেহাল ছুটির সকাল।পানাগড়ে ৪৫ পার , বাঁকুড়ায় ৪৪ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গেল সাত সকালেই। জায়গায় জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়ার তাপমাত্রা পৌঁছেছে ৪৩.২ ডিগ্রিতে। হাঁসফাঁস অবস্থা এই জেলায়। বেলা বাড়তেই শুনশান রাস্তাঘাট। কলকাতার তাপমাত্রা ৪১ পেরিয়েছে। শহরতলির বিভিন্ন জেলায় সকাল থেকেই ৩৫-৩৬ ডিগ্রি তাপমাত্রা, ১১টা বাজতে না বাজতেই ৪০ এর দোরগোড়ায় কড়া নাড়ছে। আগামী শুক্রবার পর্যন্ত অবস্থার কোনও পরিবর্তন নেই। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) বলছে, চাঁদিফাটা গরমে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে। রবিবারও সোমবার হাঁসফাঁস অবস্থা হবে দক্ষিণবঙ্গের।আবহাওয়া দফতরের তরফে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার বিকেলের পর থেকে উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে স্বস্তি মিলবে না।

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...