Sunday, May 17, 2026

আরও এক বছর লাল-হলুদে ক্লেটন : সূত্র

Date:

Share post:

এই মরশুম শেষ। এবার লক্ষ্য আগামী মরশুম। আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে লাল-হলুদ। ক্লেটন সিলভা, সাউল ক্রেসপো এবং হিজাজি মাহেরের সঙ্গে নতুন চুক্তি করে তাঁদের আগামী মরশুমের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল ইস্টবেঙ্গল। সেই মতো সবার আগে ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটনের সঙ্গে আরও এক বছরের চুক্তি করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবার লাল-হলুদ জার্সি গায়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ক্লেটন। কিন্তু দলের অধিনায়ক হিসেবে তাঁর দায়বদ্ধতা এবং মাঠে নিজের সেরাটা তুলে ধরার তাগিদে দারুণ খুশি কোচ কার্লোস কুয়াদ্রাত এবং টিম ম্যানেজমেন্ট। কোচের পরামর্শ মেনেই ক্লেটনকে আরও এক মরশুম রেখে দেওয়ার সিদ্ধান্ত ক্লাবের। নতুন চুক্তিপত্রে সই করে দেশে ফিরে গিয়েছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। নতুন মরশুম শুরুর আগে প্রি-সিজনে যোগ দিতে শহরে ফিরবেন ক্লেটন। ইস্টবেঙ্গলের প্রি-সিজন দেশে না বিদেশে হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন- রোহিতের কথায় নড়েচড়ে বসল বিসিসিআই, বদল আসতে পারে নিয়মে

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...