Thursday, June 4, 2026

বল হাতে ব্যর্থ স্টার্ক , তবুও পঁচিশ কোটির বোলারের পাশে নাইট অধিনায়ক

Date:

Share post:

চলতি আইপিএল-এ এখনও নিজেকে মেলে ধরতে পারেননি কলকাতা নাইট রাইডার্সে বোলার মিচেল স্টার্ক। চলতি আইপিএল-এ ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় স্টার্ককে কিনেছে কলকাতা । কিন্তু কোটি কোটি টাকার বোলার এখনও আইপিএল ব্যর্থ। স্টার্ককে কেনার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। স্টার্কের পারফরম‌্যান্স এবারের আইপিএলে একদমই আহামরি নয়। প্রচুর রান দিচ্ছেন।আর গতকালের ম্যাচের পর থেকে যেন আরও শুরু হয়েছে সমালোচনা। আরসিবিরর বিরুদ্ধে ৩ ওভারে ৫৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বেঙ্গালুরুর শেষ ওভারে জয়ের জন্য যখন প্রয়োজন ছিল ২১ রান। প্রথম চার বলে তিনটি ছক্কা খেয়ে দলকে হারের দিকে ঠেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। আর স্টার্কের এই পারফরম্যান্সেই বিরক্ত নাইট অধিনায়ক। তবুও স্টার্কের পাশে দাঁড়ালেন শ্রেয়স।

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, “ ৬ বলে ১৮ রানের দরকার থাকলে, চাপ সব সময় বোলারের উপর থাকে। একটা ছক্কা হলে চাপ আরও বেড়ে যায়। সেই সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আগের বলের কথা ভাবতে নেই। পরের বলে ব্যাটারকে কোন দিকে মারতে বাধ্য করব, সেটা ভেবে নিতে হয়। আন্দ্রে রাসেল যে ভাবে ম্যাচটা আমাদের দিকে ঘুরিয়ে দিল।”

একই কথা শোনা যায় দলের আরেক ক্রিকেটার হর্ষিত রানার মুখেও। তাঁকে এটা নিয়ে প্রশ্নও করা হলে রানা বলেন, ‘‘স্টার্ক কত বড় বোলার সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না। দেখুন সবার নিজস্ব কিছু গেমপ্ল‌্যান থাকে। পরিকল্পনা থাকে। স্টার্কেরও সেরকমই কিছু আছে। তবে আমরা নিশ্চিত ঠিক আমাদের ম‌্যাচ জেতাবে। ভবিষ‌্যতে আমাদের জেতাবেই। সেই বিশ্বাস রয়েছে।’’

আরও পড়ুন- ‘ওড়িশা ম্যাচে ড্র নয় গোলের জন্য ঝাঁপাবে মোহনবাগান’, হুঙ্কার বাগান কোচের

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...