Sunday, May 17, 2026

নির্বাচনী প্রচার থেকেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা রচনার!

Date:

Share post:

এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রায় ২৬ হাজার যুবক-যুবতী চাকরি হারিয়েছেন। বিজেপির অঙ্গুলিহেলনেই এমনটা ঘটেছে বলে দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের প্রতি সহানুভুতিশীল তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। অসহায় চাকরিহারাদের পাশে তিনি আছেন বলেই জানালেন। হুগলির তারকা প্রার্থী রচনার কথায়, “এখন খারাপ সময় তাঁদের সকলের পাশে আমরা অবশ্যই আছি। দিদি নিশ্চয়ই বার্তা দেবেন।”

আজ, মঙ্গলবার সপ্তগ্রাম বিধানসভার মগড়া এলাকায় ভোট প্রচার করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মগড়া গঞ্জ এলাকায় একটি মন্দিরে হনুমান জয়ন্তীর পুজোও দেন। তারপর কোলায় একটি চণ্ডী মন্দিরে পুজো দেন। জয়পুরে অনুকুল ঠাকুরের আশ্রমেও পুজো দেন রচনা।

মহিলা ঢাকির দল, আদিবাসী মহিলাদের নৃত্য, ব্যান্ড পার্টি সহযোগে শোভাযাত্রা করে চলে প্রচার। পিক-আপ ভ্যানে ট্যাবলো। সেই ট্যাবলোয় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হাত নেড়ে জনসংযোগ করেন তাঁর প্রচার পথে।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...