Saturday, June 27, 2026

স্ত্রীর কড়া বার্তা, অবশেষে জেলে জীবনদায়ী ইনসুলিন পেলেন কেজরি

Date:

Share post:

বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে সুনিতা কেজরিওয়াল (Sunita Kejriwal) দাবি করেছিলেন তাঁর স্বামী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলের ভিতরেই মেরে ফেলার চক্রান্ত করছে বিজেপি। রবিবার তাঁর এই অভিযোগের পরই সোমবার রাতে ইনসুলিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ক্রমশ বাড়তে বাড়তে তাঁর সুগারের মাত্রা (sugar level) ৩২০ হয়ে যায়। নিয়মিত ইনসুলিন নেওয়া রোগির ক্ষেত্রে যা মারাত্মক। এরপরই তিহার জেল কর্তৃপক্ষ তাঁকে ইনসুনিল (insulin) নেওয়ার অনুমতি দেয়।

বিজেপির স্বৈরতান্ত্রিক শাসনে কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারে ইতিমধ্যেই চরম মাশুল দিচ্ছে বিজেপি বিরোধী প্রায় প্রতিটি দল। এবার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বাধা দেওয়ার অভিযোগ সরব হলেন তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল। রবিবার রাঁচিতে (Ranchi) জোটের মঞ্চ থেকে সুনিতা কেজরিওয়াল দাবি করেন কেন্দ্র সরকার ইনসুলিন বন্ধ করে রেখেছে কেজরিওয়ালের। তাঁর স্বামীর দিনে ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়। তিনি ১২ বছর ধরে সুগারের রোগী। অথচ তিহার জেল (Tihar jail) কর্তৃপক্ষ দাবি করে এইমস-এর সঙ্গে পরামর্শেই তাঁরা ইনসুলিন দেওয়ার ব্যাপারে সম্মতি দেননি। সোমবার রাতারাতি সিদ্ধান্ত বদল তিহার জেল কর্তৃপক্ষের।

সোমবার কেজরিওয়ালের সুগার পরীক্ষার রিপোর্টে দেখা যায় তাঁর সুগার বেড়ে ৩২০ হয়ে গিয়েছে যার স্বাভাবিক মাত্রা ৭০ থেকে ১০০। এরপরই সোমবার সন্ধ্যা থেকে তাঁর ইনসুলিনের অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ। দশদিন ধরে আবেদন করেও যে ফল ইতিবাচক হয়নি, জোটের মঞ্চে অভিযোগ করতেই তাতে ফল মিলেছে। অন্যদিকে মঙ্গলবার দিল্লি আদালতে কেজরির বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে। ৭ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলেই থাকতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...