Tuesday, May 19, 2026

২৬ এবং ২৯ এপ্রিল ইডেনে কেকেআর ম্যাচে বিশেষ ব্যবস্থা রেলের

Date:

Share post:

২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল ঘরের মাঠ ইডেন্স গার্ডেন্সে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল। ম্যাচ শেষে বাড়ি ফিরতে সমস্যা হচ্ছে অনেকের।আর সেই কারণেই বাড়তি ট্রেনের ব্যবস্থা করল পূর্ব রেল।

এই নিয়ে মঙ্গলবার পূর্ব রেল জানিয়েছে, দর্শকদের কথা মাথায় রেখে রাতে অতিরিক্ত দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ১১.৫০ মিনিটে ট্রেন একটি ছাড়বে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে। যাবে বারাসত। রাত ১২.০২ মিনিটে অপর একটি ট্রেন ছাড়বে বিবাদী বাগ স্টেশন থেকে। যাবে বারুইপুর। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

২৬ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ২৯ তারিখ ঘরের মাঠে শ্রেয়সদের সামনে দিল্লির ক্যাপিটালস।

আরও পড়ুন- ফের আইপিএল-এ চেনা ছন্দে যশস্বী, ম্যাচ জিতিয়ে ধন্যবাদ দিলেন দলের এই দুই সদস্যকে

Related articles

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...