Tuesday, May 19, 2026

অনুব্রত-সুকন্যার মুক্তি কবে? বীরভূমে দাঁড়িয়ে কী জানালেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মুখে বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যার জেল হেফাজত নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই গ্রেফতার। তাঁর কথায়, ভোট মিটলেই নাকি ছেড়ে দেওয়া হবে বীরভূমের এই দাপুটে নেতা ও তাঁর মেয়েকে।

মঙ্গলবার বীরভূমের হাসনে সভা থেকে অনুব্রত মণ্ডলর (Anubrata Mandal) গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কেষ্ট আজ এলাকায় নেই। ওকে আর ওর মেয়েকে পরিকল্পনা করে বন্দি করা হয়েছে।” এর পরই মমতা বলেন, “আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।” তৃণমূল সুপ্রিমোর কথায়, ভোটের কাজ থেকে অনুব্রতকে (Anubrata Mandal) আটকাতেই তাঁকে বন্দি করে রাখা হয়েছে। কেষ্ট দক্ষ সংগঠক। নিজের দায়িত্বে সবটা সামলে নিতেন। একথা আগে বহুবার বলেছেন তৃণমূল সুপ্রিমো। এদিন তাঁর গলায় বিজেপির প্রতিহিংসার রাজনীতির কথা।

তৃণমূল সভানেত্রীর কথায়, “কেষ্ট আজ আমাদের সঙ্গে নেই। তাঁকে আর তাঁর মেয়েকে বন্দি করে রাখা হয়েছে।  দেখবেন নির্বাচনের পর ছেড়ে দেবে। ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে। যাতে সে তৃণমূল করতে না পারে। নির্বাচনের আগে বেরোতে না পারে। এর আগেও তাকে গৃহবন্দি করে রাখা হত। কিন্তু কোনও লাভ হয়েছে কী! এবারও আমরা জিতব।“



Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...