Friday, May 15, 2026

শিক্ষকদের চাকরি বাতিল হলেও অসুবিধা হবে না ভোট পরিচালনায়, জানাল কমিশন

Date:

Share post:

নিয়োগ মামলায় ভোটকর্মী হিসাবে নিযুক্ত শিক্ষকদের চাকরি বাতিল হলেও ভোট পরিচালনায় কোনও অসুবিধা হবে না বলে নির্বাচন কমিশন মনে করছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আজ জানিয়েছেন চাকরি যাওয়ার ফলে ওই শিক্ষকদের ভোটকর্মীর কাজ থেকে বাদ দেওয়া হলেও, ভোটে তার প্রভাব পড়বে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি মিটিয়ে দেবেন।কারণ, ভোটে সব সময় ২০-২৫ শতাংশ অতিরিক্ত ভোটকর্মী রাখা হয়। কোনও ভোটকর্মীর চাকরি চলে গেলে ওই দায়িত্বে অন্য কাউকে নিয়োগ করা হবে। তবে কমিশন এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

এদিকে রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতায় দফায় মোট ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতার আসনে রয়েছেন। ওই পর্বে আগামী ৭ মে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে ভোট নেওয়া হবে। অরিন্দম বাবু জানিয়েছেন ওই দফায় চার কেন্দ্রের মধ্যে মালদা দক্ষিণে সর্বাধিক ১৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়া মালদা উত্তরে ১৫ জন, জঙ্গিপুরে ১৪ জন মুর্শিদাবাদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। চতুর্থ দফার নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের পর্ব চলছে। এপর্যন্ত ওই পর্বের আটটি লোকসভা আসনের জন্য এপর্যন্ত ৩৮ টি মনোনয়ন জমা পড়েছে।

দ্বিতীয় দফায় রায়গঞ্জের পর এবার মালদা দক্ষিণেও দুটো ইভিএম থাকবে। কারণ,মালদা দক্ষিণে প্রার্থী সংখ্যা সতেরো হয়েছে। একটি ইভিএমের মধ্যে ১৬জন প্রার্থীর নাম থাকে। যেহেতু সতেরো জন প্রার্থী হয়েছেন তাই দুটো ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন- নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ, PSC-র প্রশ্নফাঁসের তদন্তে CID: নির্দেশ হাই কোর্টের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...