Sunday, March 15, 2026

আরও ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আগামী শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ

Date:

Share post:

উত্তরবঙ্গ হোক বা দক্ষিণ, চরম অস্বস্তিতে কাটবে আগামী তিনদিন! আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই অবস্থার কোনও পরিবর্তন নেই। বৃষ্টি নিয়ে কোনও সুখবর শোনাতে পারেনি হাওয়া অফিস।

আবহাওয়া বিজ্ঞানীরা আগেই জানিয়েছিলেন যে বুধবার থেকেই ফের তাপপ্রবাহ বাড়তে চলেছে। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি লাল সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতে। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে থাকছে লু সতর্কতা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও থাকবে অস্বস্তিকর গরম। শনিবার পর্যন্ত পরিস্থিতির বদল নেই, জারি হলুদ সতর্কতা।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...