Monday, May 18, 2026

উত্তর ২৪ পরগনায় প্রাথমিকে ২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে নিয়োগের নির্দেশ বিচারপতি মান্থার

Date:

Share post:

এসএসসি দুর্নীতিতে কলকাতা হাই কোর্টের রায় নিয়ে তোলপাড় রাজ্য। এরই মধ্যে উত্তর ২৪ পরগনায় প্রাথমিক নিয়োগ নিয়ে সুখবর শুনিয়েছে আদালত। ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ৮৬৭ শূন্যপদে আগামী ২ মাসের মধ্যে চাকরি দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তার নির্দেশ, চলতি বছরের ২৪ এপ্রিল পর্যন্ত হাই কোর্টে মামলাকারী প্রত্যককে চাকরি দিতে হবে।মামলাকারীদের নথি যাচাইয়ের পর প্রস্তুত করতে হবে তালিকা। সেই তালিকা অনুযায়ী দিতে হবে চাকরি। এই নির্দেশের ফলে ১৫ বছর পর চাকরি পেতে চলেছেন ৮৬৭ জন। বাম আমলে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে চাকরি মিলবে এবার। এতদিন একাধিক আইনি জটিলতায় নিয়োগ সম্পূর্ণ করা যায়নি। অবশেষে সেই নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

প্রসঙ্গত, গত সোমবার কলকাতা হাই কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে। আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। বৃহস্পতিবার ফের সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেন, তারা তিনটি হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন প্রায় ৫ হাজার ৩০০ জনের মতো অযোগ্য ছিলেন ওই তালিকায়।তবে বাকিরা যে যোগ্য, তাও জোর দিয়ে বলেননি এসএসসি চেয়ারম্যান। তার বক্তব্য, ‘আপাতত যে তথ্য আছে হাতে সেই অনুযায়ী ওরা যোগ্য। এর বাইরে আমাদের পক্ষে বাকি প্রায় ১৯ হাজারকে এভাবে সার্টিফায়েড করা সম্ভব নয়।’




Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...