Saturday, March 14, 2026

CPIM জঙ্গলমহলকে শেষ করেছে, BJP জিতেও দেখে না: আক্রমণ মমতার, গড়বেতা ভাসল ‘দিদির’ আবেগে

Date:

Share post:

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একটি অংশ পড়ে গড়বেতায়। তীব্র রোদ ঝলসানো দুপুরে দলীয় প্রার্থীর সমর্থনে শুক্রবার সেখানে সভা করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর জঙ্গলমহলে দাঁড়িয়ে পূর্বতন বাম জমানা থেকে শুরু করে বিজেপি- সবাইকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। সভার শেষে উঠল দিদি-দিদি আওয়াজ। মমতার-আবেগে ভাসল গড়বেতা।

আগের বার জঙ্গলমহলের সব সিটে বিজেপি (BJP) জিতেছিল। কিন্তু কোনও উন্নয়ন করেনি। উল্টে যেদিন থেকে জিতল সব সেদিন থেকে টাকা বন্ধ করে দিল। গড়বেতার সভা থেকে বিজেপি বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। তিনি অভিযোগ করেন, তিন বছর টাকা বিজেপি দেয়নি। ১০০দিনের টাকা মা-মাটি-মানুষের সরকার দিয়েছে।

এরপরেই বাম জমানার বিরুদ্ধে আক্রমণ করে মমতা (Mamata Banerjee) বলেন, আগে ঝাড়গ্রামে পর্যটকরা বেড়াতে আসতেন। কিন্তু সিপিএম এই জঙ্গলমহলটাকে শেষ করে দিয়েছিল। আর এখন বিজেপি ও তার দুই সঙ্গী (বাম-কংগ্রেস)। তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, যখন ঝাড়গ্রামে রক্ত ঝরছিল একবারও এসেছিলেন দেখতে? সবচেয়ে প্রথম আমি ঝাড়গ্রামে আসি।

তৃণমূল জমানায় কতটা উনয়ন্নমূলক কাজ হয়েছে সেকথাও তুলে ধরেন তৃণমূল সভানেত্রী। এদিন সভা শেষে উদ্বেল জঙ্গলমহলবাসী। মন্ত্রী ইন্দ্রনীল সেনের গানের তালে মন্ত্রী বীরবাহা হাঁসদার সঙ্গে আদিবাসী মহিলাদের নিয়ে পা মেলান মমতা। সভা থেকে আওয়াজ ওঠে দিদি-দিদি। তার পরে এই বাদ্যযন্ত্র শিল্পীর তেকে ধামসা নিয়ে বাজান তৃণমূল সুপ্রিমো।




spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...