Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রবিবার আইএসএল-এর সেমিফাইনালের দ্বিতীয় পর্বে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ ওড়িশা এফসি। ওড়িশার কাছে সেমির প্রথম পর্বে বিপক্ষের মাঠে ১-২ গোলে হেরে এসেছে মোহনবাগান। রবিবার যে তাঁদের সামনে আর একটা ফাইনাল, সেটা ম্যাচের আগে স্পষ্ট করে দিলেন কোচ আন্তোনিও লোপেস হাবাস।

২) ভারতীয় ক্রিকেটে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। এত মাথায় তোলার কোনও প্রয়োজন নেই। টি-২০ বিশ্বকাপের আগে মুম্বই অধিনায়ক সম্পর্কে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। আইপিএলে হার্দিকের পারফরম্যান্স এবং নেতৃত্ব দেখে বিরক্ত প্রাক্তন অলরাউন্ডার।

৩) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান না পেয়েও নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ৮ বলে ৮ রান করে আইপিএলে একটি নজির গড়লেন রোহিত। টপকে গেলেন বিরাট কোহলিকে। ৮ রান করলেও দিল্লি বিরুদ্ধে তাঁর রান হল ১০৩৪। এত রান আর কোনও ব্যাটার করতে পারেননি আইপিএলের দিল্লি বিরুদ্ধে।

৪) ফের  চাপে ভারতীয় কুস্তি ফেডারেশনকে নির্বাসনের হুমকি । ভারতীয় কুস্তি ফেডারেশনকে আবার নির্বাসনের হুমকি দিল বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। জানা যাচ্ছে, আবার অ্যাড হক কমিটি বসানোর কথা ভাবছে ক্রীড়ামন্ত্রক। তারপরই ভারতীয় কুস্তি ফেডারেশনকে সাবধান করা হয় বিশ্ব কুস্তি নিয়ামক সংস্থার পক্ষ থেকে।

৫) পাঞ্জাব কিংসের কাছে হারের মুখ দেখে কলকাতা নাইট রাইডার্স । ব্যাটাররা ভালো রান পেলেও, বল হাতে ব্যর্থ কেকেআরের বোলাররা। এই হারের দলের অধিনায়ক ক্ষুদ্ধ্ব হলেও,  দলের মেন্টর গৌতম গম্ভীর রেগে রয়েছেন অন্য জায়গায়। যেখানে দেখা যায় ম্যাচের মাঝেই মেজাজ হারান গৌতি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...