Sunday, March 15, 2026

হাসনাবাদে বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতার ভাই দিলীপ দাস

Date:

Share post:

হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের (Hasnabad Blast) ঘটনায় রবিবার ভোর রাতে বিজেপি কর্মীর ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম দিলীপ দাস (Dilip Das), তিনি বিজেপি নেতা নিমাই দাসের ভাই। শনিবার দিলীপের বাড়িতেই বিস্ফোরণ ঘটে। এরপর এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদে তাঁর অসংলগ্ন কথায় সন্দেহ বাড়ে হাসনাবাদ থানার পুলিশের (Hasnabad Police)। কখনও জানান তিনি ওই মুহূর্তে বাড়িতে ছিলেন আবার পরের মুহূর্তেই বলেন তিনি ছিলেন না। তাহলে বিস্ফোরণে গুরুতর চোট পেলেন কী করে? এ প্রশ্নের কোন জবাব দিতে পারিনি ধৃত বিজেপি নেতা। শনিবার রাত থেকে টানা জিজ্ঞাসাবাদের পর রবিবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান, মজুত বোমা ফেটে অথবা বোমা বানানোর সময় বিস্ফোরণ হয়। ধৃত বিজেপি কর্মীর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগে বিস্ফোরক আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় এর আগে ২০১৮ সালে বোমাবাজির মামলায় গ্রেফতার হন বিজেপি নেতা নিমাই দাস ও তাঁর ভাই দিলীপ দাস। চার্জশিটেও ২ জনের নাম ছিল। গত শনিবার নিমাইয়ের ভাই দিলীপের বাড়িতে কৌটো বোমা বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের।ধৃতকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে পেশ করা হবে।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...