Saturday, June 13, 2026

অশান্তি বাড়ছে মণিপুরে, ফের শুরু গুলির লড়াই

Date:

Share post:

ফের নতুন করে অশান্তি শুরু মণিপুরে। গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত উত্তর-পূর্বের এই রাজ্য। রবিবার সকালে পশ্চিম ইম্ফলে কাংপোকপি জেলা সংলগ্ন কোত্রুক গ্রামে ঢোকে একদল বন্দুকবাজ। তারপরেই তারা বাড়ি এবং গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এরপর গ্রামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবারা জবাব দেন। দুপক্ষের মধ্যে প্রায় অনেকটা সময় ধরেই চলে গুলির লড়াই। এই ঘটনাকে কেন্দ্র করে ফের আতঙ্ক ছড়িয়েছে।

দুপক্ষের সংঘর্ষের পরই মহিলা-শিশু-বয়স্কদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান গ্রামের স্বেচ্ছাসেবী সদস্যরা। গুলির পাশাপাশি, বাড়িগুলি লক্ষ্য করে হাতে তৈরি মর্টার ‘পাম্পি’ও ছোড়া হয় বলে জানা গিয়েছে। গ্রামে বন্দুকবাজদের হামলার ঘটনায় খবর পেয়েই নিরাপত্তাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত শুক্রবার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই অশান্তি শুরু হয় বিজেপি শাসিত মণিপুরে। গভীর রাতে বিষ্ণুপুর জেলার নারানসেনায় জঙ্গিদের হামলায় প্রাণ যায় দুই সিআরপিএফের জওয়ানের। জখম হন ৪ জন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...