Monday, March 16, 2026

আইএসএল ফাইনালে উঠে কী বললেন হাবাস?

Date:

Share post:

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ-শিল্ড হয়ে গিয়েছে বাগানের। এবার সামনে আইএসএল ট্রফি। ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের মুখে। বললেন আমাদের পাখির চোখ এখন আইএসএল ট্রফি।

শনিবার যুবভারতীতে ফাইনাল। ঘরের মাঠে ফাইনাল খেলতে নামবে মোহনবাগান। তাই সমর্থনের কোনও যে অভাব হবে না তা ভালোই জানেন বাগান কোচ। আর সেই কারণেই জয় ছাড়া কিছু ভাবছেন না হাবাস। ওড়িশাকে হারিয়ে তিনি বলেন, “ এবার আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সেমিফাইনালে আমাদের ছেলেরা এই প্রচণ্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে, তা প্রশংসা করার মতো। এজন্য দলের খেলোয়াড়দের অভিনন্দন। ওরা নিখুঁত পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। এই পারফরম্যান্সে আমি খুবই খুশি। ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা জেতার জন্যই মাঠে নামব।“

এরপর তিনি আরও বলেন, “ সেমিফাইনালে দলের খেলোয়াড়দের মধ্যে একটা জিনিসের ঘাটতি হয়নি, তা হল শক্তি। এই ম্যাচে পুরো ৯০ মিনিট সমান শক্তি ও উৎসাহ নিয়ে খেলেছে আমাদের ছেলেরা। যারা পরিবর্ত হিসেবে নেমেছে, তারাও একই রকম উদ্যম নিয়ে লড়াই করে গিয়েছে। এই জয়ে দলের সবার ভূমিকা ছিল।”

যুবভারতীতে ম্যাচ হলেই সবুজ-মেরুন সমর্থকদের পূর্ণ সমর্থন পেয়েছে মোহনবাগান। গতকালও যুবভারতী ভরিয়েছিলেন ৬২ হাজারের বেশি সমর্থক। যা মন কেড়েছে হাবাসের। তাই ফাইনালে সমর্থকদের ট্রফি জিততে চান তিনি। এই নিয়ে বাগান কোচ বলেন, “ আমাদের সমর্থকদের নিয়ে আমি গর্বিত। আমাদের কাছে সমর্থকেরা খুবই গুরুত্বপূর্ণ। সমর্থকেরা যদি আমাদের পাশে এভাবে থাকেন, তাহলে পারফরম্যান্স এমনিতেই ২৫ শতাংশ ভাল হয়ে যায়। ফাইনালেও নিশ্চয়ই তা-ই হবে। সবাইকে ধন্যবাদ।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...