Sunday, May 10, 2026

ঘোষণা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল, দলে ফিরলেন পন্থ, নেই রাহুল

Date:

Share post:

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি। রয়েছেন যশস্বী জসওয়াল। চোট কাটিয়ে দীর্ঘদিন পর দলে ঢুকলেন ঋষভ পন্থ। দলে ফিরলেন সঞ্জু স্যামসন এবং যুজবেন্দ্র চ্যাহালও। দলে জায়গা পাননি কে এল রাহুল। প্রথম দলে জায়গা পাননি রিঙ্কু সিং এবং শুভমন গিল।

এদিন যে বিসিসিআই দল ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন শিবম দুবে। আইপিএলের দুরন্ত ছন্দের কথা মাথায় রেখে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে স্কোয়াডে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। এবারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাটও। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে।এছাড়া বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই দলে রয়েছেন কোহলিও। রয়েছেন সূর্যকুমার যাদব। রয়েছেন হার্দিক পান্ডিয়াও। টি-২০ বিশ্বকাপে হার্দিককে রাখা হবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিলো। তবে শেষমেষ নির্বাচকরা আস্থা রাখেন হার্দিকের ওপর। রোহিতের ডেপুটি তিনি।

একনজরে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চ্যাহাল, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

রিজার্ভ বেঞ্চ: শুভমন গিল, খলিল আহমেদ, আভেশ খান, রিঙ্কু সিং।

আরও পড়ুন- ‘ঠিক মতন আমরা ব্যাট করতে পারিনি, তাই হার’, কলকাতার কাছে হেরে বললেন পন্থ

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...