Sunday, May 17, 2026

তাঁরাও শ্রমিক, অধিকারের দাবিতে মে দিবসে সোনাগাছি বন্ধ

Date:

Share post:

‘মে’ দিবসের বিশেষ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এদিকে দেহ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই শ্রমিকের অধিকার দাবি করছেন। সেই কারণে এবার মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি। আপাতত এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার মে দিবসে যৌনকর্মীদের স্লোগান, ‘গতর খাটিয়ে খাই। শ্রমিকের অধিকার চাই।’এরই পাশাপাশি একাধিক দাবি তুলতে চাইছেন তারা। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল কাস্টমার ও যৌনকর্মীর মধ্য়ে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক হলে তার মাঝে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে না। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। এমনকী স্বেচ্ছায় কেউ যদি যৌন কর্মীর পেশা বেছে নিতে চান তবে তাঁকে পুলিশ হয়রান করা বা তাকে গ্রেফতার করতে পারবে না। তাদের দাবি, এনিয়ে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় রয়েছে। তার পরেও তাদের উপর নানাভাবে হেনস্থা করা হয়।

দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সোনাগাছিতে একটা বড়় জমায়েত হয়। সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে যৌনকর্মীরা হাজির হন। সেখানে তাঁদের অধিকার রক্ষা সংক্রান্ত নানা আলোচনা করা হয়। সমাজে তাঁদের অবস্থানকে কেন এভাবে অবহেলার করে রাখা হবে সেই প্রশ্নও তোলা হয়।দুর্বারের নেত্রী বিশাখা লস্করের দাবি, দেশে বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা কাজ করেন। তাঁরা অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকের মর্যাদা পান। শ্রমিক হওয়ার সুবাদে তাঁদের অধিকারও সুরক্ষিত থাকে। কিন্তু যৌনকর্মীরা সেই শ্রমিকের মর্যাদাটুকুও পান না। সেই সঙ্গেই দুর্বারের দাবি, রেশন কার্ড, ভোটার কার্ডের জন্য যেন তাদের বাড়ির ঠিকানা দাবি না করা হয়। এতে তাদের আরও অস্বস্তির মধ্য়ে ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে তাদের বাড়ির ঠিকানা যাতে আড়াল রাখা হয় সেটা নিশ্চিত করার ব্যাপারে বলা হয়। কারণ রেশন কার্ডে বা আধার কার্ডে যদি সোনাগাছি নামটি নির্দিষ্ট করা হয় তবে স্বাভাবিকভাবেই সেটা সমাজের চোখে অন্যরকম মনে হতে পারে। সেকারণেই এই দাবি করা হয়।বছরের পর বছর ধরে তাঁরা সমাজের চোখে ব্রাত্য। তাঁরাই চাইছেন শ্রমিকের অধিকার।




Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...