Sunday, May 17, 2026

নির্বাচনের আগে কেন গ্রেফতার? কেজরি মামলায় ইডি-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জামিন চেয়ে এবং ইডি (ED)-র গ্রেফতারিকে প্রশ্ন করে একাধিক মামলা দিল্লি হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে হয়েছে। সুপ্রিম কোর্টে (Supreme Court) ইডি-র গ্রেফতারির বিরোধিতায় যে মামলা চলছে তা দীর্ঘ সময় শুনানির সাক্ষী থাকল। এবার ইডি-র গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। মামলায় কীভাবে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হল তা নিয়েও প্রশ্ন তুলল সর্বোচ্চ আদালত।

সোমবার ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়ালের মামলার শুনানি প্রায় ঘণ্টাখানেক হয়। মঙ্গলবার ফের সেই মামলার শুনানি শুরু হয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে প্রশ্ন করে, দিল্লি আবগারি মামলায় (Delhi liquor policy) এর আগে বিচার প্রক্রিয়ায় কেজরিওয়ালের উল্লেখ নেই। সেক্ষেত্রে ফৌজদারি মামলা কীভাবে শুরু হল। আদালতের পর্যবেক্ষণ, বিচারের মাপকাঠি হওয়া প্রয়োজন কে অপরাধী খুঁজে বের করা। মূল্যায়ন সব সময় সম্পূর্ণ ও যথাযথ হওয়া প্রয়োজন।

এর পাশাপাশি বিচারপতি খান্না প্রশ্ন তোলেন গোটা তদন্তের শুরু ও গ্রেফতারির মধ্যে সময়ের ব্যবধান নিয়ে। ইডি-র তদন্তে তিনি প্রশ্ন তোলেন, মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা কোনওভাবেই কী এড়িয়ে যাওয়া যায়। এরপরই কেজরিওয়ালের আইনজীবীর প্রশ্নকে উল্লেখ করে বিচারপতির প্রশ্ন কেন লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগেই তাঁকে গ্রেফতার করা হল। কেন এই সময়কেই বেছে নেওয়া হল সেই প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী শুনানিতে ইডি-কে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতি খান্না ও বিচারপতি দত্তর ডিভিশন বেঞ্চ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...