Thursday, May 14, 2026

“শ্রমিকরা সম্পদ”, আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন কেন্দ্রীয় বঞ্চনাও!

Date:

Share post:

আন্তর্জাতিক শ্রমিক দিবসে (International Workers’ Day)সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মে দিবস উপলক্ষ্যে আজ বুধবার একটি টুইট করেন তিনি। বাংলার সমস্ত শ্রমিকদের সম্পদ‌‌ বলে উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তুলে ধরলেন বাংলার প্রান্তিক শ্রমিকদের প্রতি কেন্দ্রের মোদি সরকারের বিমাতৃসুলভ আচরণের কথা। লিখলেন, ”আমাদের সকল শ্রমিক ভাই-বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের আন্তরিক শুভেচ্ছা। শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ। তাঁদের নিয়ে আমরা গর্বিত। আমি সবসময় তাঁদের পাশে থাকি। ‘বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’র মতো যুগান্তকারী প্রকল্প চালু করা থেকে কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত রাজ্যের ৫৯ লক্ষ গ্রামীণ শ্রমিকের টাকা রাজ্যের নিজস্ব তহবিল থেকে মিটিয়ে দেওয়া – বরাবর আমরা সকল ক্ষেত্রে শ্রমিক ভাই-বোনেদের পাশে থেকেছি, আগামীতেও থাকবো।”

বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এই মে দিবস। দেশে-বিদেশে প্রতি বছর এই দিনটি শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন। সেদিনের সেই আত্মত্যাগের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিক আন্দোলনের সেই দিনটিকেই তারপর থেকে গোটা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়। গোটা রাজ্যজুড়েই শ্রমিক দিবস পালনে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা শহরেও রাজনৈতিক দলগুলির তরফে শ্রমিক দিবস পালন করা হচ্ছে।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...